সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবস্থান না করলেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার দাবি, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।

জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’। একইভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও তার উদাহরণ।

এ সময় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা এক বক্তব্যে জানিয়েছেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক—সরকার তাকে দেশে আসতে বাধা দিতে চায় না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তিনি বাংলাদেশের নাগরিক হওয়ায় তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন ওই উপদেষ্টা।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ারও পরিকল্পনা নেই বলে তিনি মন্তব্য করেছেন। তবে অন্য এক বক্তব্যে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত তথ্যের সত্যতা তখনো যাচাই করা হয়নি বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেছিলেন। পাশাপাশি প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার বিষয়ট