এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।
আদালতের এ আদেশের ফলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না।









