প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দেন বিএনপির সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।









