বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।”

শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে এমনভাবে শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন।

তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটা ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।

শিক্ষকদের দায়িত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের কাজ শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাঁদের দায়িত্ব।