
মঙ্গলবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালায় র্যাব-৪। এ সময় ১টি বিদেশী পিস্তল, বিদেশী রিভলবার, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি মোবাইল এবং নগদ ৫ হাজার ৯৬০ টাকাসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসী ফয়সাল হোসেন (২৮) ও আমির উদ্দিন (৪৮) কে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, তাদের দুইজনের বাড়ি মানিকগঞ্জে।
সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব ৪। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
এছাড়াও সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধের সাথেও তারা জড়িত ছিল বলে জানায় র্যাব।


