শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে বাংলাদেশ অত্যন্ত সতর্ক : প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের বিষয়ে জিএম কাদের তার এক বক্তব্যে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ বিষয়ে বাংলাদেশ অত্যন্ত সতর্ক রয়েছে।
তিনি বলেন, আমরা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত উন্নয়নের ক্ষেত্রে যত ঋণ নিয়েছি তা সময়মতো পরিশোধ করেছি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশ কোনো দিন ঋণ পরিশোধে ডিফল্টার হয়নি, হবেও না। সেদিক থেকে আমাদের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত। সেটা আমি বলে রাখতে চাই। আমরা অত্যন্ত সতর্ক।
বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।



