
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। তিনি বলেন, ‘কোথাও কোনো প্রভুর আধিপত্য আমরা মানব না। আর কোনো ফেলানী যেন কাঁটাতারে ঝুলে না থাকে এটাই আমাদের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র কিংবা আধিপত্যবাদ থাকবে না। এই দেশ হবে ১৮ কোটি মানুষের। বাংলাদেশ সবার বন্ধু থাকবে, কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না।’
জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে দেশের যুবক-যুবতী, কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়েছে। ১ হাজার ৪০০ শহীদের রক্ত এই জাতির ঘাড়ে দায় হিসেবে রয়েছে। আমরা তাদের সঙ্গে কোনোভাবেই বেঈমানি করব না।’
নারী নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হুমকির ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
তার ভাষায়, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমার মা, আমার বোন ও আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত থাকবে তার ঘরে, চলাচলে এবং কর্মস্থলে। এখানে জাত-ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। এই দেশের আকাশের নিচে, মাটির ওপর যারা নারী তাদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’
কুড়িগ্রামের নদীভাঙন ও দীর্ঘদিনের অবহেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘৫৪ বছরে নদী শাসনের নামে লুটপাট হয়েছে। যদি আমাদের সুযোগ দেওয়া হয়, জনগণের লুট হওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হবে।’
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়নের সূচনা হবে। উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
জনসভায় আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে তিনি কুড়িগ্রামের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।