রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসার বিষয়ে অবগত হন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।

তাঁরা ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।