

গত মৌসুমে সেমি ফাইনালে চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ । সেই মৌসুমে শিরোপাও জিতে চেলসি । গতবারের সেমিফাইনালের রিম্যাচ বলা যায় এই্বারের কোয়ার্টার ফাইনালকে ।
স্টেম্ফরড ব্রিজে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখমুখি হবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি ও সর্বাধিকবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া ক্লাব রিয়াল মাদ্রিদ ।
গত মৌসুমে প্রথম লেগে ১ -১ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে স্টেম্ফরড ব্রিজে ২-০ ব্যবধানে হেরে যায় মাদ্রিদ । মোট ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেয় মাদ্রিদ । তবে এই মৌসুমে পিএসজির সাথে জয়ের পর মাদ্রিদের আত্মবিশ্বাস থাকবে জয় নিশ্চিত করার ।
অপরদিকে চেলসি শনিবার ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ হারের পর জিততে মরিয়া থাকবে চেলসি । আর গত বারের সেমিফাইনালের প্রতিশোধ নিতে আগ্রহী থাকবে রিয়াল মাদ্রিদ ।


