Ad

বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ-দীপিকা মানেই যেন বা’ড়তি প্র’ত্যাশা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
f09754370930aab732f7c5f224bee28c-62b6cb5109a0b
Durbin News

বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ-দীপিকা জুটি মানেই যেন নতুন কোনো চমক। তাদের নিয়ে দর্শকদেরও থাকে বাড়তি প্রত্যাশা।তিন খানের হাত ধরে এই ইন্ডাস্ট্রির অনেক নায়িকার ক্যারিয়ার বদলেছে। এমন অভিনেত্রীর নজিরও কম নয়, যারা খানদের হাত ধরে অভিষেকেই বাজিমাত করেছেন।বর্তমান সময়ের জনপ্রিয় তারকা, দীপিকা পাডুকোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। পরপর ৩টি সিনেমায় শাহরুখের নায়িকা হয়ে সফলতার মুখ দেখেন তিনি।প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকার কৈশোর কেটেছে, শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’ এর মতো সিনেমা দেখে। অন্য আর পাঁচ জন কিশোরীর মতো তাঁর বেড়ে ওঠার সঙ্গী হয়েছিলেন পর্দার শাহরুখ। যে শাহরুখের স্বপ্নে বিভোর হয়ে বড় হওয়া, সেই কিং খানের হাত ধরেই বলিউডে অভিষেক হয় দীপিকার। বয়সের ব্যবধান প্রায় দুই দশকের বেশি হওয়া সত্ত্বেও, কো-এক্টর হিসেবে শাহরুখকে পাওয়াই যথেষ্ট ছিলো দীপিকার কাছে। তাই নিজ সিদ্ধান্তে প্রথম হিন্দি ছবি বিনা পারিশ্রমিকেই করে ফেলেন তিনি।এই জুটির প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’। ভারতীয় সিনেমার সোনালি যুগ ও বর্তমান বাণিজ্যিক ধারার ছবির একটি মেলবন্ধন দেখানো হয়েছে এর মাধ্যমে।রূপালি জগতের আবেদনময়ী অভিনেত্রী শান্তিপ্রিয়ার করুণ মৃত্যু ও চলচ্চিত্র দুনিয়ার কিছু কালো অধ্যায়, সিনেমায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা ফারাহ খান।‘ওম শান্তি ওম’-এর ব্যতিক্রমধর্মী ও মর্মস্পর্শী গল্প মন ছুঁয়েছিল দর্শকের। পাশাপাশি দর্শকপ্রিয়তা পেয়েছিলো এর গানগুলোও। বিশেষ করে ‘ধুম তা না’ গানে দীপিকা পাড়ুকোনের অসাধারণ নাচ মুগ্ধ করেছিল দর্শককে। এতে দীপিকার ডাবল রোল ছিলো। সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শান্তিপ্রিয়া চরিত্রে, নবাগতা দীপিকার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।সিনেমায় দীপিকার বিপরীতে ছিলেন শাহরুখ। ওম প্রকাশ চরিত্রে তাঁর ব্যতিক্রমধর্মী অভিনয়ও হয়েছিল প্রশংসিত।এ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে যান, বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 'ওম শান্তি ওম' এর মাধ্যমে দীপিকা -শাহরুখ জুটি হয়ে উঠে দর্শকদের বাড়তি প্রত্যাশা। ‘ওম শান্তি ওম’এর পর চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ারসহ, বেশ কিছু সিনেমাতে এই তারকা জুটিকে দেখা গেছে।শাহরুখ-দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস ছবির ‘লুঙ্গি ডান্স’, আট থেকে আশির বয়সী সকলেরই পছন্দের তালিকায় ছিলো। রোহিত শেট্টি পরিচালিত এ সিনেমায় অধিকাংশ সময়, সবুজে ঘেরা ট্রেনের জার্নি, ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গিয়েছিল দর্শকের। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির গল্প ও গান দর্শককে এতটাই মুগ্ধ করেছিল যে, পার্ট টু-এর জন্য অনুরোধ করেছেন অনেক দর্শক। ২০১৪ সালে শাহরুখ দীপিকা অভিনীত হ্যাপি নিউ ইয়ার মুক্তি পায়। ফারাহ খান পরিচালিত এ সিনেমা মুক্তির দিনে, মোট ৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। এর পূর্বে আর কোন বলিউড সিনেমা মুক্তির দিন ৪০ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারেনি। দুই দিনে ছবিটির সংগ্রহে ছিলো ৮০ কোটি টাকা। দীর্ঘ সময় পর আবারও যশ রাজ ফিল্মস-এর নতুন সিনেমা, ‘পাঠানের মাধ্যমে এক হয়েছেন দীপিকা-শাহরুখ জুটি। গত বছরের ১২ই ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রথম গান ‘বেশরম রং’। পুরো গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের জুটি আগুন ধরিয়েছে পর্দায়। ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে বিতর্ক ছিল তুঙ্গে। এমনকি পাঠান সিনেমাকে বয়কট করারও ডাক দেওয়া হয়েছে দেশের নানা প্রান্তে।কিন্তু সব বাধা পেরিয়ে, ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত ‘পাঠান’ মুক্তি পেয়েছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন।মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে এটি। মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি অতিক্রম করেছে পাঠানের আয়।অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার জন্য, শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি, দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। এছাড়াও সিনেমা পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ পারিশ্রমিক নিয়েছেন ছয় কোটি রুপি। আর প্রধান খলনায়কের ভূমিকায় জন আব্রাহামের পারিশ্রমিক ২০ কোটি রুপি।সিনেমাতে অতিথি চরিত্রে সালমান খান উপস্থিত থাকলেও, এর জন্য কোন পারিশ্রমিক নেননি বলিউড ভাইজান।শাহরুখ-দীপিকা জুটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, এর আগে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন তারা। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পারাটা তার জন্য‘সৌভাগ্যের বলে মনে করেন তিনি’। দর্শকরা যে তাদের একসঙ্গে দেখতে চান, সেটি সিনেমাগুলোর সফলতা দেখলেই বোঝা যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad