Ad

যে ভুলে নিজের ক্যারিয়ার, সম্মান সব শেষ করলেন রিয়া সেন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_2
Durbin News

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। সোশ্যাল মিডিয়ায় তার উষ্ণ ছবির বদৌলতে ঘুম হারাম হয় অনেকের। কাজ করেছেন টালিউড এবং বলিউডসহ দক্ষিনি ইন্ডাস্ট্রিতেও। তবে নানি সুচিত্রা এবং মা মুনমুন সেনের মত সুন্দরী হলেও, তাদের যোগ্য উত্তরসূরী হয়ে উঠতে পারেননি এ অভিনেত্রী। অনেকে মনে করেন, ক্যারিয়ারে করা কিছু ভুলের জন্যই নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন রিয়া। আসলেই কি ভুল করেছেন? নাকি নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারেনি। সেটাই যেনো মেলাতে পারেনা সুচিত্রা পরিবারের ভক্তরা। ক্যারিয়ারের শুরু থেকে একাধিক প্রেমে জড়ায় অভিনেত্রী রিয়া সেন। ভারতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটারের সাথে সম্পর্কে জড়ায় তার নাম। ক্রিকেটার শ্রীশান্থের সাথে তার সম্পর্কের খবর ছড়ায়। একাধিকবার তাদেরকে একসাথে দেখা গেছে। শ্রীশান্থের ম্যাচ চলাকালীন সময়ও মাঠে উপস্থিত থাকতেন এ নায়িকা। যদিও তখন রিয়া বলেন, তিনি মোটেও শ্রীশান্থের সাথে ডেট করছেন না। কেবল তিনটি ম্যাচ দেখতেই গিয়েছিলেন। বাকিটা ছিলো সবার কল্পনা। এছাড়া ক্রিকেটার যুবরাজ সিং -এর সাথেও রিয়ার সম্পর্কের খবর ছড়ায়। ক্যারিয়ারের শুরুর দিকে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহামের সাথে। বিপাসা বসুর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে, রিয়া ও জন বেশ কয়েক বছর প্রেম করেন। শোনা যায়, সেই সময় মুম্বাইয়ে নিজের ক্যারিয়ার গড়তে সংগ্রাম করেছিলেন জন আব্রাহাম। আর সেই কারণেই নাকি জনের সাথে ব্রেক আপ করেন রিয়া। তারকাদের একাধিক প্রেম থাকার বিষয়টি স্বাভাবিক ব্যাপার হলেও, রিয়া এমন কিছু সম্পর্কে জড়িয়েছেন, যার পরিনামে নিজের সম্মান ক্ষুন্ন করেন। বলিউডের আরেক নামজাদা অভিনেত্রী আমিষা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেলের সঙ্গেও সম্পর্কে জড়ান রিয়া। ২০০৫ সালে Silsiilay ছবিটি করার সময় তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তাদের অন্তঃরঙ্গ একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে, রিয়াকে নিয়ে ছড়ায় নানা রকম মুখোরোচক সংবাদ। আর এ ঘটনাই তার ক্যারিয়ার নষ্ট করার জন্য যথেষ্ট ছিলো। যদিও তারপরই শোনা যায় ব্রেক আপ হয়ে গেছে দুজনের মধ্যে। বিখ্যাত লেখক সালমান রুশদির সঙ্গেও রিয়া সেনের সম্পর্কের খবর ছড়ায়। যদিও এ খবরের প্রতিবাদে তিনি বলেছিলেন, কোন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছে তার নেই। সর্বশেষ শিভাম তিওয়ারির সাথে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর, তাকে বিয়ে করে বর্তমানে সংসার করছেন রিয়া।মাত্র ১৬ বছর বয়সে মিউজিক ভিডিওর মডেল হয়ে, মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন রিয়া সেন। ফাল্গুনী পাঠকের গাওয়া 'চুরি জো খান্নেগি হাতো মে' গানে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে ২০০১- সালে ‘স্টাইল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এতে শরমন জোশী ও সাহিল খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রিয়া। এরপর ‘ক্যায়ামাত’ এবং ‘ঝঙ্কার বিটস’-এ কাজ করেছেন তিনি। এছাড়াও ‘রাগিণী এমএমএস টু’ ওয়েব সিরিজে অভিনয় করে উত্তাপ ছড়িয়েছেন রাইমা সেনের ছোট বোন রিয়া।বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন এ নায়িকা। জনপ্রিয় নায়ক রিয়াজের সাথে জুটি বেঁধে অভিনয় করেন ‘মনে পড়ে তোমাকে’ সিনেমায়। ৪৩ বছর বয়সে এসেও সৌন্দর্যে বিন্দু পরিমাণ ভাটা পড়েনি অভিনেত্রীর। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বোল্ড ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। সুইমিং স্যুট কিংবা খোলামেলা পোশাক পরিহিত ছবি হরহামেশাই শেয়ার করেন তিনি। তবে সিনেমা থেকে অনেক দিন দূরে থাকলেও, রাজনৈতিক মাঠে তার সরব উপস্থিতি চোখে পড়ার মত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad