Ad

বিচ্ছেদের পর ফের বিয়ে করছেন ধানুশ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
dhanush-risingbd-2303201132
Durbin News

রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে সম্পর্ক ভেঙে ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিনী সুপারস্টার ধনুশ! কনে দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীনা।সম্প্রতি অভিনেতা বেইলভান রঙ্গনাথন তার ইউটিউব চ্যানেলে এক এপিসোডে এমনটাই দাবি করেছেন।একটা সময় দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপলের তকমা দেওয়া হয়েছিল ধনুশ এবং ঐশ্বর্যকে।কিন্তু, ২০২২ সালের জানুয়ারি মাসে সকলকে চমকে দিয়ে নিজেদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা।শোনা যায়, সে সময় তদের এই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ ছিলো ‘অতরঙ্গী’-অভিনেতার সময়ের অভাব।এ নিয়ে দু'জনের মাঝেই সৃষ্টি হয় মনোমালিন্য। ফলে এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি।যদিও তাঁদের পরিচিত মহলের দাবি ছিল, দু'জনের মধ্যে মত পার্থক্য হয়েছে মাত্র। শেষমেশ ডিভোর্সের পথে হাঁটবেন না ধানুশ ঐশ্বর্য।সে সময় তাদের যে পারিবারিক সমস্যা তা সমাধানযোগ্য বলেই মনে করেছেন রজনীকান্ত পরিবার এবং ধনুশের পরিবার।এমনকি ধনুষের বাবা তাঁদের এই বিচ্ছেদের খবরে বলেছিলেন, এটা শুধুমাত্র পারিবারিক অশান্তি, আর কিছু নয়।এরই রেশ ধরে সে সময় দুই পরিবারের উপস্থিতিতে রজনীকান্তের বাড়িতে একটি পারিবারিক বৈঠকও হয়েছে।ফলে অনেকেই মনে করছিলেন, আরও একটি সুযোগ দিতে চলেছেন তাঁরা। কিন্তু, তেমনটা নাকি হচ্ছে না।একসঙ্গে থাকতে নারাজ এ জনপ্রিয় তারকা দম্পতি। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটছেন তাঁরা।এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ঐশ্বর্যের পর আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা ধানুশ।সম্প্রতি অভিনেতা বালিওয়ান রঙ্গনাথ জানিয়েছেন, দক্ষিণী অভিনেত্রী মীনার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা।২০২২ সালেই মীনার স্বামী বিদ্যাসাগর কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সন্তান নৈনিকা বিদ্যাসাগরকে একা হাতে সামলাচ্ছেন মীনা।ধনুশ নাকি এবার মীনার পাশে দাঁড়াতে চলেছেন। রঙ্গনাথনের দাবি মোতাবেক, ঐশ্বর্যের সঙ্গে যাবতীয় বিয়ের বন্ধন ছিন্ন করে ফেলেছেন ধনুশ।চলতি বছরের জুলাই মাসেই নাকি মীনাকে বিয়ে করছেন তিনি। তারপর একসঙ্গে থাকতে শুরু করবেন তাঁরা।এ প্রসঙ্গে অভিনেতা রঙ্গনাথন বলেন, 'ধনুশ এবং মীনা চাইলে বিয়ে করতেই পারেন। একজন ডিভোর্সি। অপরজন বিধবা।ফলে আইন অনুসারে, বিয়েতে কোনও বাধা নেই। তাছাড়া দু'জনে একা আছেন। বিয়ে করলে ভালোই হয়।'গত বছরের শেষদিকে মীনার দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল, বরের কোন বন্ধুকেই বিয়ে করতে চলেছেন তিনি।কিন্তু, সেই সময় নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে যাবতীয় গুজব উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। তবে ধনুশের সঙ্গে বিয়ের জল্পনা শুরুর পর থেকে নিরব অভিনেত্রী। এ নিয়ে মুখ খোলেননি অভিনেতা নিজেও।উল্লেখ্য, ২০০৪ সালে চলচ্চিত্র নির্মাতা কাস্থুরি রাজার পুত্র ধানুশ এবং মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার বিয়ে হয়।তখন ধানুশের বয়স ছিল ২১ এবং ঐশ্বরিয়ার ২৩ বছর। তবে, দুই বছরের বয়সের ব্যবধান কখনোই এই জুটির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়নি।সে সময় এ জুটির প্রেমের গল্প অনেকের কাছে অনুপ্রেরণা হয়েছিল। বর্তমানে তাদের যাত্রা ও লিঙ্গা নামে দুই ছেলে রয়েছে।অন্যদিকে ধনুশ সুপারস্টার ঠিকই। তবে মীনাও কম জনপ্রিয় নয়। বিনোদন জগতে এরইমধ্যে নিজের একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad