Ad

কেন বার বার ট্রলের স্বিকার হন অজয়-কাজল কন্যা নাইসা দেবগণ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

কাজল কন্যা নাইসাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নতুন বিষয় নয়। বারে বারে তিনি চর্চিত নেটপাড়ায়।কখনো পোষাক নির্বাচন নিয়ে আবার কখনো গায়ের রং কিংবা চলাফেরা নিয়ে প্রায়ই ট্রলের শিকার হন অজয় কন্যা।এছাড়া, বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েই অধিকাংশবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে।এমনকি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মদ্যপ অবস্থায় দেখা মিলেছে তাঁর। বিদেশে সর্বক্ষণ পার্টি করার অভিযোগেও বিদ্ধ হয়েছেন নাইসা।শোনা যায়, স্টারকিডদের পার্টি থেকে শুরু করে বলিউডের রাঘব বোয়ালদের ব্যক্তিগত পার্টিতেও নাকি দেখা মেলে নাইসার।এছাড়া কিছুদিন আগেই নাইসার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে নতুন করে হাসাহাসি শুরু হয় নেটমাধ্যমে।যেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশে হিন্দিতে বক্তৃতা দিতে যেয়ে দু তিন লাইন হিন্দি বলেই শব্দ হারিয়ে একাধিক বার হোঁচট খান নাইসা। এ নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয় তাকে।গত কয়েক মাসে নায়সার রূপের দ্যুাতি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। হঠাৎ করেই তার সুন্দরী হয়ে উঠার পেছনে অনেকেই বলছেন প্লাস্টিক সার্জারি করিয়ে রূপ বদলে ফেলেছেন এই ‘স্টারকিড’।অনেকে আবার তাঁর আগেকার ছবির পাশে এখনকার ছবি বসিয়ে কটাক্ষ করেছেন। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন নেচিবাচক মন্তব্যেরও শিকার হন নাইসা।মূলত তাঁর পার্টির ছবি, ভিডিওর দৌলতেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত তারকাদের তালিকায় থাকেন তিনি।এদিকে, নাইসাকে নিয়ে ট্রল হবার কারণে বাবা মা দু'জনকেই নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।আর তাতেই বারবার মেজাজ হারাচ্ছেন কাজল। মেয়েকে নিয়ে কোনো রকম বিব্রতকর প্রশ্ন তিনি শুনতে চান না।কোনো জবাবও দিতে চান না। উল্টো গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হয়েছেন কয়েকবার। একটি সাক্ষাৎকারে মা কাজল জানান, নায়সার রূপের রহস্যে রয়েছে তার খাদ্যাভ্যাস, প্লাস্টিক সার্জারি নয়।এছাড়া রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে ও একটু বেশিই সচেতন নায়সা। সপ্তাহে অন্তত তিন বার একটি করে ফেসমাস্ক লাগায় সে। যার কারণেই এমন পরিবর্তন।এদিকে, নায়িকা কিংবা বড় কোনো তারকা নন নাইসা। কিন্তু তা স্বত্বেও নাকি অটোগ্রাফ দিতে হয় এই তারকা সন্তানকে।মুম্বইয়ের ধীরুভাই অম্বানী স্কুলে পড়াশোনা করেন নাইসা। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় ভর্তি হন।ইতিমধ্যে সেখানে নিজের আলাদা একটি জগৎ তৈরি করে ফেলেছেন। ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।গদ বছরের এপ্রিল মাসে ১৯ বছর বয়সে পা দিয়েছন নায়দইসা। বড় পর্দায় কবে তাঁকে দেখা যাবে তা নিয়ে জল্পনার শেষ নেই।তবে নাইসা যে খুব জলদি বলিউডে পা রাখবেন এমনটা আভাস পাওয়া গেলেও তাঁর বাবা-মা এই বিষয়ে কেউ-ই স্পষ্ট করে কিছুই জানাননি। নাইসা খোলামেলা স্বভাবের। রূপচর্চার চেয়ে জীবনচর্যার দিকেই বেশি নজর তাঁর। পড়াশোনার ফাঁকে কখনও তাঁকে দেখা গিয়েছে ইনস্টাগ্রামের পাতায়। কখনও বা বন্ধুবান্ধবের সঙ্গে রেস্তরাঁয় বসে চুটিয়ে আড্ডা দিচ্ছেন।নারী বলে জীবনযাত্রা কিংবা গতিবিধি নিয়মে বেঁধে ফেলতে হবে, এমনটা একেবারেই মনে করেন না বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকা-সন্তান।প্রথম দিকে নাইসা নেটিজেনদের খারাপ ব্যবহারে দুঃখ পেলেও এখন তিনি নিন্দুকদের গুঞ্জনকে পাত্তা দেন না।প্রসঙ্গত, ১৯৯৯ সালে সবার নিষেধ অমান্য করে কাজল বিয়ে করেন অজয় দেবগনকে। ২০০৩ সালে নাইসার জন্মের পর ২০১০ সালে পৃথিবীতে আসে অজয়-কাজলের ছোট ছেলে যুগ।সফল ক্যারিয়ার ফেলে সে সময় এ তারকা দম্পতি ব্যস্ত হয়ে পড়েন মেয়ে নিসা আর ছেলে যুগকে নিয়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad