Ad

প্রেম করছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Suhana and agystha - Copy
Durbin News

বলিউডে এখনও তাদের অভিষেক হয়নি, কিন্তু তার আগেই আলোচনায় পরিণত হয়েছে শাহরুখ কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। এবার বলিপাড়ায় সুর উঠেছে, এই দুজনের প্রেমের গুঞ্জনের। সর্বশেষ তাদের একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।শাহরুখ খানের কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা দুইজনেরই বয়স ২২ বছর। নিজেদেরকে শুধু বন্ধু বলে পরিচয় দিলেও, গুঞ্জন রটেছে প্রেম করছেন তারা। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরা কিছু মুহূর্ত, এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে সুহানা ও অগস্ত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সুহানাকে গাড়িতে তুলে দিতে দিতে, অগস্ত্য’র উড়ন্ত চুমু ছুঁড়ে দিতে দেখা গেছে।গাড়িতে উঠে চলে যাওয়ার আগে, সুহানা অগস্ত্যের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তারপর হাত নাড়িয়ে বিদায় জানান। এরপরেই উড়ন্ত চুমু দেন অগস্ত্য এবং সুহানার গাড়ির দরজা বন্ধ করে দেন।এ সময়ে গোপনে করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মূলত, পাশের ভবন থেকে কেউ একজন ভিডিওটি গোপনে ধারণ করেছেন। ভিডিও প্রকাশ্যে আসার পর এ জুটির প্রেম নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। হঠাৎ এই সময়ে সুহানা ও অগস্ত্য’র একসঙ্গে দেখা হওয়ার কারণ একটি পার্টি। গত ২৮ মার্চ মঙ্গলবার ছিল, বলিউড অভিনেতা সুনীল শেঠির পুত্র, আহান শেঠির প্রেমিকা, তানিয়া শ্রফের জন্মদিন। এ উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। আর তাতে উপস্থিত হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, কন্যা সুহানা খান, অমিতাভের নাতি অগস্ত্য, খুশি কাপুরসহ অনেক তারকা সন্তান। আর এ অনুষ্ঠান থেকে বিদায় দেওয়ার সময়ে, সুহানা ও অগস্ত্যকে কিছু মূহূর্ত একসঙ্গে দেখা যায়। নতুন করে আলোচনাতে আসলেও, সুহানা ও অগস্ত্যের প্রেমের গুঞ্জন শোনা গেছে, বেশ আগে থেকেই। এ বছর মুক্তি পেতে যাওয়া, জোয়া আখতারের নতুন সিরিজ ‘দ্য আর্চিজ়’-এ একসঙ্গে অভিনয়ের সূত্রে, ঘনিষ্ঠতা বাড়ে শাহরুখ কন্যা ও অমিতাভ বচ্চনের নাতির।বছরের শুরুর দিকে, হিন্দুস্তান টাইমস সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে, সুহানা ও অগস্ত্য প্রেম করছেন। পারিবারিক সূত্রে তারা দুজনেই, একে অপরকে আগে থেকেই চেনেন। তবে ইদানীং শুটিং সেট থেকে পার্টি ফ্লোর, মোটামুটি সব জায়গাতেই একসঙ্গেই দেখা যাচ্ছে তাদের। বন্ধু হিসেবে পরিচয় ঘটলেও, এখন সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। তাতে অবশ্য দুজনের কেমিস্ট্রি বেড়েছে, সেই কেমিস্ট্রিই বার বার ক্যামেরাতে ধরাও পড়েছে। সেই কেমিস্ট্রি পর্দাতেও দেখার আশা ভক্ত - অনুরাগীদের। দুজনের কেমিস্ট্রির আলোচনা প্রথম আসে, গত বছর কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে, সেখানে অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির হয়েছিলেন সুহানা খান, যেখান থেকেই তাদের ঘনিষ্ঠতার গুঞ্জন, বেশি করে শোনা যাচ্ছে। নিজেদের ঘনিষ্ঠতা বিষয়টি, কখনো আড়াল করার চেষ্টা করেননি দুজনের কেউ-ই। যদিও এখনই জনসমক্ষে, নিজেদের সম্পর্কের বিষয়টি আনতে চান না দু’জন। এমনকি দুজন-ই এ ব্যাপারে জিজ্ঞাসা করলে এড়িয়ে যান। শাহরুখ কন্যা সুহানা মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ,ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে, ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। অন্যদিকে মা বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের কন্যা, শ্বেতা বচ্চন নন্দার একমাত্র ছেলে অগস্ত্য নন্দা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad