Ad

কাজী নজরুলের গান নতুন করে বানিয়ে বিতর্ক: ক্ষমা চাইলো বলিউডের পিপ্পা সিনেমা টিম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pippa-appology
Durbin News

কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গান নতুন করে বানিয়ে সুর বিকৃতি নিয়ে বিতর্ক উঠার পর এবার ক্ষমা চাইলো পিপ্পা সিনেমার টিম।সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ‘রায় কাপুর ফিল্মস’ এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের (টুইটার) পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সিদ্ধার্থ রায় কাপুর পিপ্পার প্রযোজক। রায় কাপুর ফিল্মস তার প্রযোজনা প্রতিষ্ঠান। এছাড়া, সিনেমাটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজেও একই বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, কারার ওই লৌহকপাট গানটিকে ঘিরে সৃষ্ট বর্তমান পরিস্থিতির আলোকে পিপ্পা সিনেমার প্রযোজক, পরিচালক ও সংগীত পরিচালকের পক্ষ থেকে একটি বিষয় স্পষ্ট করতে চাই— আমাদের বর্তমান সংস্করণটি এ গানের একটি শৈল্পিক ইন্টারপ্রিটেশন, যা কাজী নজরুল ইসলামের পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েই করা হয়েছে।আরও বলা হয়, কাজী নজরুল ইসলাম ও তার মূল কম্পোজিশনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। ভারতীয় উপমহাদেশের সমাজ, সংগীত ও রাজনীতিতে তার অবদান অপরিসীম। গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল।বিবৃতিতে উল্লেখ করা হয়, গানটি নতুনভাবে তৈরির জন্য কাজী নজরুল ইসলামের পুত্রবধূ প্রয়াত কল্যাণী কাজীর সঙ্গে একটি চুক্তি সই হয়েছিল, যার সাক্ষী ছিলেন কাজী অনির্বাণ। গানের কথা ব্যবহার ও সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী হয়েছে।বিবৃতির সবশেষে ক্ষমা চায় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এ গানের মূল কম্পোজিশন নিয়ে শ্রোতাদের আবেগ বুঝতে পারছি। প্রতিটি শিল্পই যেহেতু মূলগতভাবে বিষয়কেন্দ্রিক, আমাদের সংস্করণটি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী।প্রসঙ্গত, কাজী নজরুলের এই গানটি নতুন করে বানিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। সিনেমাটি গত শুক্রবার (১০ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তার আগে বুধবারেই নতুন করে বানানো গানটি প্রকাশ করেন এ আর রহমান।কিন্তু প্রকাশের পর পিপ্পা সিনেমার ‘কারার ওই লৌহ কপাট’ গানটিকে ভালোভাবে নেয়নি শ্রোতারা। কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। এমনকি নজরুলের গান বিকৃতির অভিযোগে কবির পরিবার এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী, গবেষকরা প্রতিবাদে শামিল হয়েছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad