বলিউড


মেয়েকে নিয়ে ২৫ কোটির নতুন ফ্ল্যাটে উঠছেন দীপিকা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

মেয়েকে নিয়ে ২৫ কোটির নতুন ফ্ল্যাটে উঠছেন দীপিকা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং নতুন অধ্যায় শুরু করছেন তাদের কন্যা সন্তান নিয়ে। চলতি বছরের ৮ সেপ্টেম্বর দীপিকা কন্যা সন্তানের জন্ম দেন, এরপর সম্প্রতি মেয়ে সহ নতুন ফ্ল্যাটে উঠেছেন তারা। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার সাগর রেশম নামক বহুতল ভবনের ১৫ তলায় অবস্থিত এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে ১২ সেপ্টেম্বর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, তাদের এই ফ্ল্যাটের দাম প্রায় ১৭ কোটি ৮০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা। সমুদ্রসংলগ্ন ফ্ল্যাটটি রণবীরের মা অঞ্জু ভবানীর বাড়ির কাছেই অবস্থিত। নতুন এই ফ্ল্যাটটি প্রায় ১ হাজার ৮৪৫ বর্গফুটের।
এর আগে বান্দ্রায় শাহরুখ খানের ‘মান্নাত’-এর কাছে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন তারা, যার মূল্য ছিল প্রায় ১০০ কোটি রুপি। এছাড়া ২০২১ সালে আলীবাগে আরও একটি বাড়ি কেনেন তারা, যার মূল্য ছিল ২২ কোটি রুপি।
দুই তারকাকেই শিগগির রোহিত শেঠীর ‘সিংঘম এগেইন’ এবং রণবীরকে ‘ডন ৩’ সিনেমায় দেখা যাবে।

জনপ্রিয়


বলিউড থেকে আরও পড়ুন

নতুন বছরে বড় পর্দায়: ২০২৬ সালে আলোচনার শীর্ষে যে ৭ সিনেমা

নতুন বছর মানেই নতুন সিনেমার উত্তেজনা। আর ২০২৬ সালকে ঘিরে বলিউডে সেই উত্তেজনা যেন আগেই চরমে পৌঁছেছে। বড় বাজেট, তারকাবহুল অভিনয়, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে দেশপ্রেম, রাজনীতি আর অ্যাকশনের গল্প সব মিলিয়ে এই বছর দর্শকদের জন্য থাকছে একের পর এক বড় চমক। ইতিমধ্য

আসছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা

বিনোদন, বলিউড

গৌরীকে পটাতে গান শুনিয়েছিলেন শাহরুখ, মুখের ওপর গৌরী বলেছিল, ‘ফালতু’

শাহরুখ খান,কিং খান,বলিউড,হিন্দি সিনেমা,গৌরী খান, sharukh khan, srk

কি হয়েছে ক্যাটরিনা কাইফের?

ক্যাটরিনা,ক্যাটরিনা কাইফ,বলিউড,বিনোদন,হিন্দি সিনেমা