রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের বাস্তবায়নে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের দাশপাড়া হতে হাজিপাড়া নামক এলাকার কাঁচা রাস্তা পাঁকার ভিত্তি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি নবনির্মিত রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্র লীগের সভাপতি সুমন কুমার রায়,ঠিকাদারি প্রতিষ্ঠানের খায়রুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা প্রমুখ।
রাজারহাটে কাঁচা রাস্তা পাঁকার ভিত্তি স্থাপনের উদ্বোধন
রাজারহাটে কাঁচা রাস্তা পাঁকার ভিত্তি স্থাপনের উদ্বোধন
প্রকাশিত:

খবরটি শেয়ার করুন








