

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে। ফারুক একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা।নিহতের ভাতিজা আমজাদ হোসেন জানান, চার সন্তানের জনক ফারুক এক সময় লন্ডন প্রবাসী ছিলেন। পরে তিনি দেশে এসে স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন। রোববার রাতে এশার নামাজ পড়তে চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে যান। সেখানে এশার নামাজের দ্বিতীয় রাকাত পড়ে তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ালে স্টোক করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।