‎মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি:

*মাদ*কের বিরুদ্ধে জিরো টলারেন্স: শেরপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ম*দ আটক।


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরা*চালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল ২০ অক্টোবর ২০২৬ তারিখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গারোকোনা লেবু বাগান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,২৬,০০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। বিজিবি মা*দক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মা*দক, চোরা*চালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।