বেনাপোল প্রতিনিধিঃ ইকরামুল ইসলাম

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষিরা মহাসড়কের , দক্ষিণ বুরুজ বাগান প্রাইম ব্রিকস এর সামনে থেকে একটি সুজুকি মটরসাইকেলসহ আলাউদ্দিন (৫২) নামে ১ জনকে আটক করে শার্শা থানা পুলিশ ৷


বুধবার সকাল ১০ টায় সহকারী পুলিশ সুপার, আরিফ হোসেন ও থানার ওসি শামিনুল হক এর নেত্বতে , বিশেষ অভিযানিক টিম দক্ষিণ বুরুজ বাগান প্রাইম ব্রিকস এর সামনে অবস্তান নেয় ৷ মটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে , তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । পরে তার দেহ তল্লাশী করে করে ১৮ পিচ স্বর্ণেরবার উদ্ধার করে পুলিশ ।


আটক আলাউদ্দিন (৫২) শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃতঃ গোলাম রসুলের ছেলে ৷


প্রেস বিজ্ঞতিতে সহকারী পুলিশ সুপার বলেন,

বিশেষ অভিযান পরিচালনা করে ,একটিমটরসাইকেলসহ আলাউদ্দিন নামে একজনকে আটক করে ৷ তার কাছে থাকা ১৮পিচ স্বর্ণবার যার ওজন ( ২কেজি ৯০গ্রাম) ৷ উক্ত ঘটনায় নিয়মিত চোরাচালানের মামলায় রুজু প্রক্রিয়াধীন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ৷