বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উৎসব ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে উদযাপিত হয়েছে। শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে, সারা দেশ থেকে আগত ডিস্ট্রিবিউটর ,সেলস নেতৃবৃন্দ, কর্পোরেট গ্রাহক এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এস কে জামিল উদ্দিন। তিনি তার বক্তব্যে আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং বিগত বছর গুলোতে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করায় সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের সম্মানিত ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্বরণী। আরও উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের অ্যাডভাইজার জনাব ডাক্তার আশরাফুল বারি এবং মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সম্মানিত সিইও অনুপ কুমার সাহা এবং বিভিন্ন স্তরের সেলস নেতৃবৃন্দ।
আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড ,আকিজ ইনসাফ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্লাওয়ার মিলিং কোম্পানি। মান, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানটি বিগত ১০ বছর যাবৎ কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এর ব্র্যান্ড “সানশাইন” এর অধীনে আটা, ময়দা ,সুজি, সুগন্ধি চিনিগুড়া চাল, রাইস ব্র্যান অয়েল, সরিষার তেল সহ বিভিন্ন পণ্য দেশজুড়ে লক্ষ লক্ষ পরিবার ও ব্যবসায়ীর আস্থার নাম হয়ে উঠেছে।









