‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।








