দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো:

  • ২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেটে ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২ হাজার ৩৯১ টাকা।