চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখে ফটকে আবারও তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নিয়োগ পাওয়ার ২০ দিন পর উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর দপ্তরে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের নিচে অবস্থান নেন।

পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের ফটকে আবারও তালা ঝুলিয়ে দেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন। এতে উপাচার্যের অবস্থান ও ভবনের পরিস্থিতি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়।

citytouch 728-X-90

উপাচার্যকে ঘিরে শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কীভাবে সমাধান হবে এবং শিক্ষার্থীদের আন্দোলন কোন দিকে এগোবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।