এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলবে ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। আর ৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তবে বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর থেকে। ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

পুনর্নিরীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। পরদিন ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে।