
ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতের মধ্যে কৃষসাগরে রুশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো পর বৃহস্পতিবার মসকোভা নামের যুদ্ধজাহাজ ডুবে যায়। রুশ নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত ছিল। যুদ্ধজাহাজে বিস্ফোরণের কথা মস্কো স্বীকার করলেও সেটির কারণ এখনও জানায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ফ্ল্যাগশিপ, যুদ্ধজাহাজ মসকভা ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন ক্রু ছিলেন । তবে কীভাবে তা হয়েছে, সে বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। তারা কেবল জানিয়েছে, বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।
ইউক্রেন রাশিয়া সংঘাতের শুরু থেকে মস্কোভাসহ মোট ২টি জাহাজ ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।
গত মাসে ইউক্রেন আজভ সমুদ্রে স্থলবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা জাহাজ ওরস্ককে ধ্বংস করার দাবি জানায়।


