Ad

ইনস্টাগ্রামের বিকল্প অ্যাপ আনছে রাশিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IQeZJhGvC5q3wL7Li2cav0F55plUoFmLD06L3PUD
Durbin News

ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে নতুন একটি ছবি-শেয়ারিং অ্যাপ চালু হতে চলেছে রাশিয়ায়।

গত ১৪ মার্চ দেশটিতে ইনস্টাগ্রাম নিষিদ্ধ হওয়ার পর, রুশদের ব্যবহারের জন্য 'রসগ্রাম' নামের ওই অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রুশবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মেটার মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহার আগেই দেশটিতে বন্ধ করেছে রাশিয়া। এরপর গত সপ্তাহে ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয় সেখানে।

আর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে, রাশিয়ার প্রযুক্তিবিদরা এগুলোর বিকল্প খুঁজতে শুরু করছেন।

জানা গেছে, আগামী ২৮ মার্চ থেকে চালু হতে যাচ্ছে নতুন অ্যাপ্লিকেশন রসগ্রাম। এতে ক্রাউডফান্ডিংয়ের মতো ফাংশন যুক্ত করা হবে।

রুশ উদ্যোক্তা আলেকজান্ডার জবভ বলেন, ‘আমার অংশীদার কিরিল ফিলিমোনভ এবং আমাদের ডেভেলপার গ্রুপ ইতোমধ্যেই এর জন্য প্রস্তুত ছিল এবং দেশবাসীর জন্য জনপ্রিয় একটি সামাজিক নেটওয়ার্কের রুশ অ্যানালগ তৈরির সুযোগটি হাতছাড়া না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

ইউক্রেন সংকটে ফেসবুকের ভূমিকায় মেটাকে 'চরমপন্থী সংগঠন' হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। এর পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তেরও উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে রসগ্রাম ছাড়াও বেশ কিছু লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করছে রাশিয়া। উদাহরণ হিসেবে 'ইয়াপি'র কথা বলা যেতে পারে, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী।

আলেকজান্ডার জবভের ভাষ্যমতে, রসগ্রামের কালার স্কিম এবং বিন্যাস ইনস্টাগ্রামের মতোই হবে। আশা করা হচ্ছে, ভিডিও, ছবি শেয়ারিং বা মেসেজ পাঠানোসহ ইনস্টাগ্রামের ফিচারগুলো রসগ্রামেও থাকবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad