

শুরুটা ২০১১ সালে। এরপর কখনও হাসির কারণে নিজ নাগরিকদের ফাঁসিতে ঝুলিয়ে। কখনও আবার ক্ষেপনাস্ত্র পরিক্ষা করে পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাজ ফেলে। নানা কারণে আলোচিত হয়েছেন কিম জং উন।
এবার সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে তাঁর শাসনের ১০ বছর পূর্তি এবং দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন করছে উত্তর কোরিয়া।
১০ বছর আগে আজকের দিনে কিম জং উন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া ও দেশটির প্রধান নেতা হিসেবে নির্বাচিত হন। প্রতিষ্ঠার পর থেকে ওয়ার্কার্স পার্টির মাধ্যমে কিম পরিবার দেশটি শাসন করে আসছে।
কিম ভক্তদের মতে, উত্তর কোরিয়ার জীবনযাত্রার মান ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কিম জং উন প্রতিজ্ঞাবদ্ধ। তবে, এক্ষেত্রে উলটো মত নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের ধারণা, উত্তর কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে যখন তখন মিসাইল হামলা চালাতে সক্ষম।
কিমের রাজত্বে কী চলছে, না চলছে, তা পুরো পৃথিবীর কারও পক্ষে জানা সম্ভব নয়। কারণ, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ এসব নিয়ে এতটাই কড়া যে কণামাত্র খবরও ফাঁস হতে পারে না। তবে আজকের আধুনিক যুগে কোন কিছুই একেবারে গোপন রাখা সম্ভব নয়। এই খবরটিও সেরকমই কিছু।



