এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডটেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৬ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত পদে নির্ধারিত কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

চাকরিটি পূর্ণকালীন এবং নারী-পুরুষ উভয় প্রার্থীর জন্য উন্মুক্ত। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

citytouch 728-X-90

প্রতিষ্ঠানটি নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনের পাশাপাশি মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব ও লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, টি/এ ও ডি/এসহ বিভিন্ন সুবিধা প্রদান করবে। এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ ভ্রমণের সুযোগও রয়েছে।

বিস্তারিত তথ্য ও আবেদন করতে আগ্রহীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়:২৮ মার্চ ২০২৬।