ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি আদালত সূত্রে জানা গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। অডিওতে সরকার, পুলিশ ও বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। পরে ওই অডিওর সত্যতা যাচাইয়ে ডিএমপি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

citytouch 728-X-90

তবে রাকিবুল হাসান অডিওটি তার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন। অডিওটির উৎস, সত্যতা ও সম্পাদনার বিষয়টি নিয়ে তদন্তও চলছিল।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।