ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার স্থানান্তরের আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।









