ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে পুলিশ সদস্যের অবহেলায় শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতের এজলাস থেকে তিনি পালিয়ে যান।


জানা গেছে, এর আগেও ২০২৫ সালে আদালত থেকে পালিয়েছিলেন শরিফুল ইসলাম শফিক। ওই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আবারও এজলাস থেকে পালিয়ে যান তিনি।

citytouch 728-X-90


আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।


তিনি জানান, এর আগে আদালত থেকে পালানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হওয়ার পর শরিফুল ইসলাম শফিক দ্বিতীয়বারের মতো আদালত থেকে পালিয়ে গেছেন।


আসামিকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।