দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম ও তাঁর স্ত্রী শেহতাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে প্রীতম ও শেহতাজ বলেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। এখনও একে অপরের প্রতি যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো।

তারা জানান, দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন।

citytouch 728-X-90

বিবৃতিতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পাশে থাকা ও বিষয়টি বোঝার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।