বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।
এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ স্টাফ কলেজে তাঁর পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), একই ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় পরবর্তী দিন থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।







