Ad

দুই স্ত্রীকে নিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছে যুবক!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1680945957_wives
Durbin News

দুই স্ত্রীকে নিয়ে লাখ লাখ টাকা আয় করছে যুবক।স্ত্রীদের নিয়ে একই বিছানায় অবস্থান করে, বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে, সোশাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে ইউটিউবার সানি রাজপুত।এ যেন নতুন আরমান মালিকের সৃষ্টি। দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলায় ঘর করার ভিডিয়ো বানিয়ে ইউটিউবের পরিচিত মুখ আরমান। সেই একই পথে হেঁটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কাড়লেন ইউটিউবার সানি রাজপুত। এ যেন দুই বউ নিয়ে সোশাল মিডিয়ায় আয় করার এক নতুন মাধ্যম এরই মধ্যে তার দুই স্ত্রী রূপ এবং মানসী দুজনেই বিষণ পরিচিতি পেয়েছে।ইনস্টাগ্রাম মাতাচ্ছেন এই দুই ঘরনী, একই রকম পোশাক পরিচ্ছদ, চলা ও কথা বলা সমস্ত ক্ষেত্রেই এমনভাবে নিজেদের মেলে ধরছেন যেন মনে হবে তাঁরা দুই বোন।প্রথম স্ত্রী রূপকে ভালোভেসে বিয়ে করেছিলেন সানি।কলেজজীবনে শুরু হয় সানি এবং রূপের প্রেম। কিন্তু এই প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাড়ায় রূপের পরিবার। কেননা সানি এবং রূপ দুজনেই ভিন জাতের। তাই পালিয়ে বিয়ে করে এই জুটি। শুরু করে সংসার। বিয়ের এক বছর কাটতে না কাটতেই পরকীয়ার সম্পর্কে জড়ান সানি। প্রথম বউ রেখেই প্রেমের সম্পর্ক চলছিল মানসীর সাথে। এক পর্যায়ে বিয়েতে রূপ দেয় সেই সম্পর্ককে। কিন্তু দুই স্ত্রীকে আলাদা রাখেন নি সানি। বিয়ের কিছু দিন পরেই প্রথম স্ত্রী এর সম্মতিতে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তুলেন। এখন দুই বউ নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে সানি। সোশাল মিডিয়া থেকে প্রাপ্ত ডলার দিয়েই চলছে তাদের সংসার। এদিকে হরিয়ানার ছেলে আরমান দুই স্ত্রী নিয়ে একই ছাদের নিচে বাস করছে বহু দিন ধরে। জন্ম দিয়েছে সন্তান। সতীন’ শব্দটার মানেই বদলে দিয়েছেন আরমানের দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। দেখলে বোঝার উপায় নেই, তাঁরা দুজনে বিয়ে করেছেন একজন পুরুষকেই! স্বামী, সন্তান আর সতীনকে নিয়ে এক ছাদের নিচে বসবাস তাদের। এই তিনজনের সম্পর্কটা আসলে কী সেটা অনেকেই গুলিয়ে ফেলেন। ইনস্টাগ্রামে অনেকেই তাঁদের ভিডিও দেখে বোঝতে পারেন না তাঁরা বেস্ট ফ্রেন্ড নাকি সতীন?করওয়া চৌথ পালন থেকে, ছুটি কাটাতে যাওয়া কিংবা শপিং- প্রায় সবসময় হাসিমুখে লেন্সবন্দি হন পায়েল-কৃতিকা ও স্বামী আরমান। দুই সতীনের এমন সুখী সংসার দেখে চমকে যান অনেকেই। তবে শুরু থেকেই এত মসৃণ ছিল না তিনজনের সম্পর্ক। হরিয়ানার ছেলে আরমানের আসল নাম সন্দীপ।তার প্রথম স্ত্রী পায়েল। ২০১১ সালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ-পায়েল। তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তান। ছেলের জন্মদিনের পার্টিতে পরিচয় সন্দীপ-কৃতিকার। পায়েলের বান্ধবী হিসাবেই সেখানে উপস্থিত ছিলেন কৃতিকা। তবে প্রথম দেখাতেই কৃতিকার প্রেমে পাগল হয়ে যান সন্দীপ, এবং ৬ দিনের মধ্যে পায়েলের সম্মতিতেই বিয়ে করেন কৃতিকাকে। কৃতিকার কথায়, ‘সন্দীপ আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমরা বিয়ে করে নিয়েছি'।যদিও পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে। বাবার বাড়ির লোকজনের প্ররোচনায় একটা সময় সঙ্গে সম্পর্কও ভাঙতে চেয়েছিল সে। এক পর্যায়ে পায়েল নিজেকে বোঝান এবং সবকিছু মেনে নেন। কিন্তু হিন্দু ধর্ম মতে দুই বিয়ের মান্যতা না থাকায় আরও সমস্যা তৈরি হয়। যদিও কোনো বাঁধাই তাদের জন্য বাঁধা হয়ে দাঁড়ায় নি।এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সন্দীপ, পায়েল এবং কৃতিকা। সন্দীপ নাম পরিবর্তন করে রাখেন আরমান।তবে হিন্দু আচার-আচরণই মেনে চলেন এ পরিবার। এখন সব দ্বন্দ্ব ভুলে দুই সতীন সুখে সংসার করছেন।দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার! তাদের ঘর আলো করে আসছে সন্তান। ইনস্টার পাশাপাশি ইউটিউবেও সুপারহিট এই পরিবার, তাঁদের চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস। আর এর মাধ্যমেই তারা আয় করে লাখ লাখ টাকা। তাদের বিলাসী জীবন দেখে হতবাক হয়ে যান নেটিজেনরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad