Ad

বুর্জ খলিফাকে পেছনে ফেলবে কুয়েতের বুর্জ মোবারক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
wt-1
Durbin News

বর্তমান বিশ্বের সবচেয়ে উচুঁ ভবন বুর্জ খলিফাকে পেছনে ফেলতে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে কুয়েত। বুর্জ মোবারক নামের এই ভবনটির নির্মাণ কাজ শেষ হলে, উচ্চতার দিক থেকে এটিই হবে পৃথিবীর সবচেয়ে উচুঁ ভবন।আর এর মাধ্যমে অচিরেই সবচেয়ে উচুঁ ভবনের গৌরব হারাতে চলেছে বুর্জ খলিফা। অ্যারাবিয়ান বিজনেস এর এক প্রতিবেদন অনুসারে, আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে ১ হাজার ১ মিটার উচ্চতার বুর্জ মোবারক আল কবির নির্মাণের কাজ হাতে নিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ। চলতি বছরের মধ্যে এ সিটির নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।এ সিটির প্রাণকেন্দ্রেই বুর্জ মোবারক নির্মাণ করা হবে।ইতিহাস তৈরী করতে যাওয়া এ টাওয়ারটি স্প্যানিশ স্থপতি সান্তিয়াগো ক্যালাত্রাভা দ্বারা ডিজাইন করা হবে। এক কিলোমিটার উচ্চতার এই স্থাপনার পুরো নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে ২৫ বছর। টাওয়ারের নকশাটি একটি ঐতিহ্যবাহী ইসলামিক মিনারের আদলে হবে। এটি একটি সরু আকৃতি যা ওপরের দিকে টেপার। এতে থাকবে ২৩৪টি ফ্লোর। এছাড়াও, এতে একসঙ্গে অবস্থান করতে পারবেন সাত হাজারের বেশি মানুষ। পুরো সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন মালিক কর্তৃপক্ষ।প্রকল্পটিতে প্রচুর দেশি-বিদেশি বিনিয়োগ আসবে বলেও ধারণা করা হচ্ছে। যা কুয়েতের অর্থনীতিতে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। এ ভবনটিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে উপশহর। যেখানে থাকবে হোটেল, বাসস্থান, অফিস এবং বিনোদনের মাধ্যম। পাশাপাশি একটি বৃহৎ কেন্দ্রীয় উদ্যান অন্তর্ভুক্ত করা হবে। ভবনটি তৈরি করতে খরচ হবে ২৫ বিলিয়ন কুয়েতি দিনার। বুর্জ মোবারকের নির্মাণ কাজে ডাবল বা ট্রিপল ডেকার এলিভেটর ব্যবহার করা হবে। তীব্র বাতাসের মধ্যেও যেন ভবনটি টিকে থাকতে পারে, সে পরিকল্পনা নিয়েই তৈরি করা হচ্ছে এক কিলোমিটার উচ্চতার এ স্থাপনা।ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারলকিং ও বাঁকানো কাঠামোর মাধ্যমে স্থাপনাটি তৈরি করা হবে। এর ফলে ১৫০ কিলোমিটার গতির বাতাসেও ভবনটির কোনো ধরনের ক্ষতি হবে না।অনুমান করা হচ্ছে, এই ভবন নির্মিত হলে শহরে বিনিয়োগের পরিমাণ কয়েক বিলিয়ন বাড়বে এবং এটি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি স্থানীয়দের জন্য ৪ লক্ষ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরী করবে। সরকারী এবং বেসরকারী খাতের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে, যা কুয়েতের স্থাপত্যের ইতিহাসে অনন্য নিদর্শন হতে চলেছে। রিয়েল এস্টেট কোম্পানি তামদীন গ্রুপের মতে, মদিনাত আল হারিরের শহরের কেন্দ্রে চারটি আলাদা কোয়ার্টার থাকবে। ফিনান্স সিটি, লেজার সিটি, ইকোলজিক্যাল সিটি এবং রেসিডেন্সিয়াল সিটি। যেখানে শিক্ষাগত এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধাগুলির উপর বিশেষ ফোকাস করা হয়েছে।এদিকে, ২০১১ সালে প্রায় ২৫০ বিলিয়ন ডলার খরচ করে মাদিনাত আল হারের নামক শহরটির নির্মাণ কাজ শুরু করে কুয়েত। এ বছর শহরটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটির নির্মাণ শেষ হলে ৪ লাখ ৩০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে। অপরদিকে, স্থানীয় ও বিদেশিরা বিনিয়োগ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এখানে দ্রুত সময়ের মধ্যে শত শত সুউচ্চ ভবন নির্মাণ হবে এবং সব মিলিয়ে শহরটিতে ৭ লাখ মানুষ বসবাস করতে পারবেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad