Ad

এক শার্ট ৩০ বছর পরেছেন ডা. জাফরুল্লাহ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
New-Project-19-9
Durbin News

যুক্তরাজ্যের বর্তমান রাজা, তৎকালীন প্রিন্স চার্লস যে টেইলারে স্যুট তৈরী করতেন, সেই রাজকীয় টেইলার্সে স্যুট বানাতেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। দর্জি বাসায় এসে মাপ নিয়ে স্যুট তৈরি করতেন বলে, পরিশোধ করতে হতো অতিরিক্ত ২০ পাউন্ড। অথচ সেই জাফরুল্লাহ চৌধুরীই পরবর্তী সময়ে এক শার্টে পার করে দিয়েছেন ৩০ বছর। সাদা ও হালকা বেগুনি চেকের সেই শার্টের বিষয়ে ,২০২০ সালের সেপ্টেম্বরে এক সাংবাদিককে জানান, ওই শার্ট তিনি ৩০ বছর ধরে পরে আসছেন।এছাড়া আলাপ চলাকালে, তার পরনের প্যান্ট, তালি দেওয়া বলেও দেখানো হয়। প্যান্ট ছিড়ে গেছে বলে, তাতে তিনি তালি লাগান। জীবদ্দশায় এমনই সাদাসিধে জীবনযাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দেখে তিনি বেছে নিয়েছিলেন অতি সাধারণ বেশভূষা।অসাধারণ চরিত্রের অধিকারী এই ব্যক্তি, ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর, চট্টগ্রামের রাউজানে জন্ম নেন। দশ ভাইবোনের মাঝে তিনি ছিলেন সবার বড়। বকশীবাজার স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজে পার করেছেন নিজের শিক্ষাজীবন। তিনি ১৯৬৭ সালে, যুক্তরাজ্যের “রয়্যাল কলেজ অব সার্জনস এ”, জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে ‘এফআরসিএস’ ডিগ্রি নিতে ভর্তি হন। কিন্তু চূড়ান্ত পর্বের পরীক্ষার ঠিক আগে চলে আসে মুক্তিযুদ্ধের ডাক। দেশের জন্য অন্তঃপ্রাণ জাফরুল্লাহ চৌধুরী, সেই ডাক উপেক্ষা করতে পারেননি।লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে ডা. এম এ মোবিনের সাথে ছিঁড়ে ফেলেছিলেন পাকিস্তানি পাসপোর্ট। সেখান থেকে ‘রাষ্ট্রহীন নাগরিক’ এর প্রত্যয়নপত্র নিয়ে, রওনা হন ভারতের উদ্দেশ্যে। সারাদেশের মানুষের কাছে, তরুণ এই ডাক্তার তখন হয়ে উঠেন, দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। অর্থ-সম্পদ গড়ার সুযোগ থাকলেও, দেশে-বিদেশে কোথাও তার একটি ফ্ল্যাট পর্যন্ত নেই। বোনকে দান করে দিয়েছেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমিজমা।কয়েক হাজার কোটি টাকার গণস্বাস্থ্য কেন্দ্রটিও, ডা. জাফরুল্লাহ চৌধুরীর নয়। তিনি একবার বলেছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সবকিছুর মালিক, বাংলাদেশের জনগণ। একজন রোগী বা অন্য ১০ জন মানুষের, গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর যে অধিকার, ডা. জাফরুল্লাহর অধিকারও, তারচেয়ে বেশি ছিল না। ছাত্রজীবনে বাম ধারার রাজনীতি করলেও, পরবর্তী জীবনে সক্রিয় রাজনীতি করেননি জাফরুল্লাহ চৌধুরী। তবে সবসময়ই স্বাধীন রাজনৈতিক মতামতের মাধ্যমে, জনমনে প্রভাব ফেলেছিলেন।স্বাস্থ্যনীতি, ওষুধনীতি ও নারী শিক্ষা— এমনকি সহজে দেশের মানুষের জন্য, পাসপোর্টের ব্যবস্থা করতে, সরকারকে রাজি করানো এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণে, সরকারকে প্রভাবিত করতে তার ভূমিকা, আলোচনায় এসেছে সবসময়।আক্ষরিক অর্থে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন বিরল ধরণের নির্মোহ মানুষ। এক অর্থে অদ্ভূত মানুষ। পরতেন ঢিলেঢালা শার্ট-প্যান্ট। পুরোনা বাসায় ব্যবহার করেছেন পুরনো আসবাবপত্র। গাড়িটাও পুরনো। সব মিলিয়ে নির্মোহ একজন মানুষ। পাওয়ার কথা চিন্তা করেননি। নিজের জন্য কিছু চাননি। দেশ ও জাতির জন্য সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন।গত ১১ এপ্রিল, রাত সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে, এই মহান মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার সাথে সাথে, কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। ড.জাফরুল্লাহর উন্নত চিকিৎসার জন্য, অনেকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বরাবরই তাতে অসম্মত হয়েছেন। কারণ হিসেবে বলেছেন, তিনি দেশের মানুষের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, তিনি কেন বিদেশে চিকিৎসা নেবেন। ইচ্ছা অনুযায়ী, এই দেশেই চিকিৎসা নিয়ে প্রাণত্যাগ করেন।সমাজসেবার স্বীকৃতি হিসাবে জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন এই গুণী ব্যক্তি। জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখায়, ১৯৭৭ সালে লাভ করেন স্বাধীনতা পুরস্কার ১৯৮৫ সালে ফিলিপাইন সরকারের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার, ১৯৯২ সালে সুইডেনের বিকল্প নোবেল হিসাবে পরিচিত “রাইট লাভলিহুড পুরস্কার, ২০০২ সালে যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ পুরস্কার ।এবং ২০২১ সালে , মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad