ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে গ্রেফতার করে।
ওসি জানান, গত ১৫ আগস্ট কর্মসূচি পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, রোববার (২৯ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









