কুয়াকাটায় মোঃ সাদ্দাম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (২৭/১১/২৬) সকালে পুলিশের নিয়মিত অভিযান তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শামিম আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন: মহিপুর থানার মামলা নং-১৭, তারিখঃ ২১-০৯-২০২৬ খ্রি. ধারা-সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম, মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোঃ সাদ্দাম সিকদার (৩২), (সাধারন সম্পাদক ০২ নং ওয়ার্ড কুয়াকাটা পৌর ছাত্রলীগ), পিতা-মোঃ লতিফ সিকদার, গ্রাম- পশ্চিম কুয়াকাটা, থানা- মহিপুর, জেলা-পটুয়াখালীকে ২৭-১১-২২৬ খ্রিঃ রাতে কুয়াকাটা পৌর এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদী আইনে দুইটি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।









