মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ০৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। আজ (২৮/১১/২৬) ২৩.৩০ ঘটিকায় পুলিশের বিশেষ অভিযানে আমিনুর রহমান রিয়াজ (৫০), ২। জামাল হাওলাদার (৫৬) ৩। মোঃ মজিবর হাওলাদার (৫২)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শামিম আহম্মেদ এক লিখিত বিজ্ঞপ্তিতে জানান গত ১৯-০৯-২০২৬ খ্রি. ২৩.৩০ মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের খাজুরা ০১ নং ওয়ার্ডস্থ জনৈক নজরুল ফকির এর বাড়ির সামনে কাঁচা বেরিবাধ রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যানার নিয়ে মশাল জ্বালিয়ে মিছিল করে। এ সংক্রান্তে এজাহারনামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা ৪৫/৫০ জন আসামীর বিরুদ্ধে মহিপুর থানার মামলা নং-১৭, তারিখঃ ২১-০৯-২০২৬ খ্রি. ধারা-সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ রুজু করা হয়।

আটককৃত আসামিরা হলেন ১। আমিনুর রহমান রিয়াজ (৫০), (সাধারণ সম্পাদক, লতাচাপলী ইউনিয়ন যুবলীগ), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-নাইউরীপাড়া, ০২নং ওয়ার্ড, ২। জামাল হাওলাদার (৫৬), (সভাপতি, ০৪নং ওয়ার্ড যুবলীগ, লতাচাপলী ইউনিয়ন), ৩। মোঃ মজিবর হাওলাদার (৫২), (সক্রিয় সদস্য, ০৪ নং ওয়ার্ড যুবলীগ, লতাচাপলী ইউনিয়ন), পিতা-মৃত মোজাহার আলী হাওলাদার, সাং-গোড়া আমখোলাপাড়া, ০৪নং ওয়ার্ড, সর্ব থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী।