Ad

বাম জোটের হরতালে আহত অর্ধশতাধিক, আটক ২৪

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
wC44nZxZdIezxLBcLXTfeOZmt42VINZuG2YJpRYy
Durbin News

নিত্য-পণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার সারাদেশে আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে এই হরতালের বিরোধিতা করে দুদিন আগেই হরতালের দিন যানবাহন চলাচল করবে বলে ঘোষণা দেয় বাস মালিক সমিতি। ফলে সকাল থেকেই সারা দেশে স্বাভাবিক ছিল যান চলাচল।

হরতালে দিনের শুরুতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় কিছু স্থানে। এতে বামদলগুলোর প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও আটক করা হয়েছে ২৪ জনকে।

হরতাল সফল করতে সকাল থেকেই রাজধানীর ব্যস্ততম নগরী পল্টন মোড়ে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোতের নেতা কর্মীরা। এ সময়, সম্পূর্ণ রাস্তা না আটকে রাস্তার এক পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করার অনুরোধ জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুলিশের এমন প্রস্তাবে বিরোধিতা করে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায় নেতা কর্মীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও নেতা কর্মীদের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদুনে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশও। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। আটক করা হয় কয়েকজনকে।

এছাড়া চট্টগ্রামেও বাম গণতান্ত্রিক জোটের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে।

বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীদের দাবি বিনা কারণে সারা দেশে তাদের নেতা কর্মীদের সঙ্গে এমন আচরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পুলিশের এমন আচরণে তীব্র নিন্দা জ্ঞাপন করেন বাম জোটের নেতা কর্মীরা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। জলকামান ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে। পুলিশের হামলায় আমাদের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আজকের এ জঘন্য পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল রাত থেকেই বাম নেতাকর্মীদের আটক করা হচ্ছে। দেশের ১৪-১৫টি জেলা থেকে খবর পেয়েছি, ২০ জন নেতাকর্মীকে আটক ও তুলে নেওয়া হয়েছে। আজ সকালেও ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনকারীদের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে।

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সকালে মিরপুরে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ আমাদের ৯ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তাদের এখনো ছাড়া হয়নি। একইসঙ্গে সারাদেশেও বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad