
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন এ বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করবে বলে সিন্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষের দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৫ এপ্রিল) নির্বাচন কমিশন আয়োজিত এক সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব খন্দকার হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের জন্য চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আগামী ১৬ মে’ র মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন করার কথা আইনে বলা থাকলেও প্রস্তুতির কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবে এতে আইনের কোনো ব্যর্তয় হবে না বলে আমরা মনে করছি।’
ইসি সচিব নির্বাচনে জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে আইনি কোনো জটিলতা আছে কিনা জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তিন দফা সময় শেষে ০৪ এপ্রিল মতামত জানায়। সেখানে তারা বলেন যে, কুমিল্লা সিটি নির্বাচন করতে আইনি কোনো জটিলতা নেই ।’
ইসি সচিব আরও বলেন, ‘স্থানীয় সরকার থেকে জবাব দেড়িতে আসায় নির্বাচন যথাসময়ে করতে পারছি না।


