শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে বাংলাদেশের প্রিমিয়াম ইলুশন ও নিমগ্ন বিনোদন কেন্দ্র (premium illusion & immersive entertainment destination) WOWZA আয়োজন করেছে বিশেষ পূজা ক্যাম্পেইন “আনন্দ হোক সর্বজনীন”। পূজার ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ, ঘোরাঘুরি এবং নতুন অভিজ্ঞতার সুযোগকে আরও উপভোগ্য করতেই এই আয়োজন।

এই ক্যাম্পেইনের মাধ্যমে WOWZA-য় অলৌকিক অভিজ্ঞতা (Unreal Experience)-এর পাশাপাশি দর্শনার্থীরা জিতে নিতে পারবেন নিশ্চিত অফার। পাঠাও রাইডসে (Pathao Rides) পাওয়া যাবে ১২% ছাড়, আর পাঠাও ফুডে (Pathao Food) ১০% ছাড় ও ফ্রি ডেলিভারি। টিকিফাই (Tickify) দিচ্ছে পিচ্চা হাটের (Pizza Hut) ২৯৯ টাকা মূল্যের ফ্রি পিৎজা অফার। এছাড়া বিকাশ পেমেন্টে থাকছে ২০০ টাকা পর্যন্ত ছাড়।*শর্ত প্রযোজ্য

পূজার এই আনন্দকে শুধু একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানো ও নতুন স্মৃতি তৈরির সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। WOWZA-র ২০টিরও বেশি নিমগ্ন অভিজ্ঞতা (immersive experiences), গেমস এবং ইলুশন-ভিত্তিক আকর্ষণ পূজার ছুটিতে দর্শনার্থীদের জন্য তৈরি করবে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

WOWZA সপ্তাহের ৭ দিনই খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। এন্ট্রি ফি জনপ্রতি মাত্র ৫০০ টাকা + ভ্যাট (কোনো লুকানো খরচ নেই)।

ঠিকানা: লেভেল ৪, হাজী কুজরত আলী মোল্লা মার্কেট, মিরপুর-১২, ঢাকা।