শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য করে কটূক্তির অভিযোগে আটক কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ তাকে থানা হেফাজত থেকে ছেড়ে দিয়ে বাড়ি পৌঁছে দেয়। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলা ভাষণের প্রসঙ্গ তুলে তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন, যা শুনে ক্লাসে অসন্তোষ সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা অভিভাবকদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বুধবার সকালে স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে শাস্তির দাবি জানান। জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে তার ভাষ্য, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে এমন কথা তিনি ক্লাসে বলেছিলেন। এর আগে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেছিলেন, সেই মুহূর্তে সৃষ্ট জনরোষ থেকে বাঁচাতেই তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং অভিযোগটি তদন্ত করা হচ্ছিল। ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর প্রধানমন্ত্রী শিক্ষককে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে পুলিশ শিক্ষক লালনকে থানা থেকে নিয়ে বাড়ি পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়া হলো কুষ্টিয়ার সেই শিক্ষককে
পুলিশের পাহারায় থানা থেকে বাড়ি ফেরেন লালন
বিশেষ প্রতিনিধি (বিশেষ প্রতিনিধি)
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








