ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শফিকুল ইসলাম খান মিল্টন, জাতীয় সংসদের সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার এবং ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম।
ডেঙ্গু এডিস মশাবাহিত একটি ভাইরাসজনিত রোগ। এর বিস্তার রোধে এডিস মশার প্রজনন ও বিস্তার নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা প্রয়োজন।
অভিযান চলাকালে সংশ্লিষ্টরা বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে কোনো একক দমন পদ্ধতি কিংবা একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় কার্যকর ও টেকসই ফলাফল অর্জন করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা।
সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এডিস মশার পপুলেশন নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তারা উল্লেখ করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।










