‘অননুমোদিত’ ওয়্যারহাউজে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীররাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয়; জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ‘গুরুতর অসঙ্গতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউজগুলো সিলগালা করা হয়েছে। শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চলে। এনবিআর বলছে, কোম্পানিটির ‘অনুমোদিত’ বা ‘ঘোষিত’ গুদামের সংখ্যা ছিল দুটি। কিন্তু অভিযানে দেখা গেছে, মোট চারটি গুদামে পণ্য মজুত রাখা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ রোধে চারটি গুদামই সিলগালা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অভিযানে কোম্পানিটির আমদানি করা মদ ও বিয়ারের মজুত ও হিসাব ব্যবস্থাপনায় একাধিক ‘অনিয়ম’ শনাক্ত হয়েছে। অভিযানে দেখা যায়, সফটওয়্যারে ‘এক্সবন্ড’ বা খালাস দেখানো পণ্যের মধ্যে রয়েছে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি ও ৬ বোতল ভদকা; তাছাড়া ২,২৫০ কার্টন হাইনেকেন বিয়ার গত ৩ সেপ্টেম্বর সিস্টেমে ইনবাউন্ড দেখালেও বাস্তবে গুদামে সেই চালান নেই। তদন্ত ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
শেখ নুর ইসলামের ৪ গুদাম সিলগালা: নেপথ্যে বড় অংকের লেনদেনের অভিযোগ
গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ সিআইআইডি, ডিএনসি ও এসআরবির যৌথ অভিযান; শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








