হেড অফ ডিজিটাল মিডিয়া


কক্সবাজারে উদ্বোধন হয়েছে নতুন একটি সমুদ্র সৈকত। যেটির নাম "বরি বিচ"। এই সৈকতে কক্সবাজারে আগত পর্যটন যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেতে পারবেন না স্থানীয় বাসিন্দারাও। এই সৈকত থাকবে শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন। থাকবে প্লাস্টিকমুক্ত।শনিবার (০৮ জুন) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সংলগ্ন সোনারপাড়ায় এই সমুদ্র সৈকতের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন। মূলত এই সমুদ্র সৈকত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বরি) গবেষণার জন্য ব্যবহার করা হবে। মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়ার ২.৯১ কিলোমিটার সৈকত বরিকে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। এখন থেকে এই সৈকতের দেখভাল করবে বরি। এই সৈকতেই গবেষণা চালাবেন বরির বিজ্ঞানীরা।বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক তৌহিদা রশীদ বলেন, এই সমুদ্র সৈকত কেবল গবেষণার কাজে আমরা মডেল হিসেবে ব্যবহার করা হবে। আমাদের পর্যটনের সাথে কোন কনফ্লিক্ট নাই। এই সৈকত শুধুমাত্র প্রাণবৈচিত্রের নিরাপদ আবাসস্থল হবে। এখানে কেউ এসে বিরক্ত করবে না। এই সৈকত থাকবে শতভাগ পরিষ্কারপরিচ্ছন্ন এবং প্লাস্টিকমুক্ত। সমুদ্র সৈকতটি বরি রক্ষণাবেক্ষণ করবে।তিনি আরও বলেন, সৈকতের পাশে যে মানুষগুলো বসবাস করেন তারাও উপকৃত হবে। স্থানীয় জনগোষ্ঠীকেও এখানে সম্পৃক্ত করা হবে। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন বলেন, বরি সমুদ্র সৈকত সমুদ্র বিষয়ক গবেষণার জন্য একটি মডেল হবে। স্থানীয় জনগোষ্ঠীকে এটি সম্পর্কে জানানোর জন্য, এই সৈকতে কিভাবে গবেষণার কাজ করা হবে সেটি জানানোর জন্য মহড়া করে দেখাতে হবে। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিন এফেয়ারস ইউনিটের সচিব খুরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. আফতাব আলী, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ অনেকে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।