
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

কুষ্টিয়ায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভিকটিম কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীর মা কুষ্টিয়া মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকায় ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত সদস্য মো. স্বপন (২৬) গত পাঁচ মাস ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানতে পেরে পরিবার মেয়েকে সতর্ক করে দেন এবং স্বপনের সঙ্গে সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করেন।পরিবারের নিষেধাজ্ঞা অমান্য করে স্বপন ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে পূর্ব মজমপুরের ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীকে মোটরসাইকেলে করে জোরপূর্বক তুলে নিয়ে যান। স্বপনের সঙ্গে তখন আরও দুই থেকে তিনজন ছিলেন বলে এজাহারে উল্লেখ আছে। পরিবার নানা স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরে থানায় মামলা দায়ের করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শামসুল আলম বলেন, ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করছি খুব শিগগিরই তাকে উদ্ধার করতে সক্ষম হবো।ঢাকা ট্যুরিস্ট পুলিশের এসপি মখলেসুর রহমান জানান, মামলা স্থানীয় থানায় হওয়ায় এর বিস্তারিত কুষ্টিয়া মডেল থানা জানে। তিনি বলেন, অভিযোগ ওঠার পর অভিযুক্ত পুলিশ সদস্য স্বপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, আমরা ভিকটিমকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। একই কথা জানান কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, বিভিন্ন স্থানে অভিযান চলছে। মেয়েটিকে খুব দ্রুতই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।অপহরণের ২৪ দিন পেরিয়ে গেলেও শিক্ষার্থীকে এখনো উদ্ধার করা যায়নি। দীর্ঘসময় ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছে পরিবার। মামলার বাদী, অপহৃত শিক্ষার্থীর মা বলেন, ২৪ দিনেও আমার মেয়েকে পাইনি। সে বেঁচে আছে কি না তাও জানি না। আমরা শুধু চাই, মেয়েটাকে জীবিত অবস্থায় ফিরে পাই।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।