বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল ঢাকাইয়াপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে উজ্জলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলাও রয়েছে।
গ্রেপ্তারের পর উজ্জলকে পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়। সেখানে মামলাগুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উজ্জলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।









