বাংলাদেশসহ আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান—হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের আট দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন গবেষকরা। গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তে ভয়াবহ হিমবাহ ও পাথরধসের পর এ ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশসহ আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান—হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের আট দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন গবেষকরা। গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তে ভয়াবহ হিমবাহ ও পাথরধসের পর এ ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

citytouch 728-X-90

আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়া, পারমাফ্রস্ট বা দীর্ঘদিন জমাট থাকা মাটি নরম হয়ে যাওয়া এবং পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ায় ভূমিধস, আকস্মিক বন্যা ও হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

সিস্টেমিকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের প্রায় ৪০ হাজার হিমবাহের মধ্যে মাত্র ২১টি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পর্বতমালা থেকেই এশিয়ার গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা—আমু দরিয়া, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, সালউইন, মেকং, ইয়াংসি, হলুদ নদী ও তারিম—উৎপত্তি হয়েছে। এসব নদীর পানি ভাটি অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত।

এর মধ্যে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গা বাংলাদেশে এসে পদ্মা এবং ব্রহ্মপুত্র যমুনা নামে পরিচিত। ফলে হিমালয়ের উচ্চভূমিতে বড় ধরনের পরিবর্তনের প্রভাব ভাটি অঞ্চলেও পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

সিস্টেমিকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত অংশে প্রায় ২০০টি হিমবাহ হ্রদ উচ্চ ঝুঁকিতে, যার মধ্যে ৫৬টি অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনের প্রধান লেখক অরুশি চোপড়া বলেন, প্রশ্ন আর এমন ঘটনা ঘটবে কি না—তা নয়; বরং কখন ঘটবে, সেটিই বড় প্রশ্ন।

বিশেষজ্ঞরা ঝুঁকিপূর্ণ পাহাড় ও হিমবাহ এলাকায় নজরদারি বাড়ানো, দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, কার্যকর আগাম সতর্কবার্তা এবং দ্রুত মানুষ সরিয়ে নেওয়ার সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। উট্রেখট বিশ্ববিদ্যালয়ের পর্বতবিদ ওয়াল্টার ইমারজিলের মতে, প্রতিটি হিমবাহ পর্যবেক্ষণ করা সম্ভব না হলেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে নজরদারি চালানো সম্ভব